লক্ষ্মীপুরে স্ত্রীর পায়ের রগ কেটে স্বামী পলাতক

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

লক্ষ্মীপুরে পৌর ৭ নং ওয়ার্ডে আফসার উদ্দিন হজি বাড়িতে এক গৃহবধু দীর্ঘদিন ধরে স্বামী হাতে নির্যাতনের শিকার হয়ে সংসার জীবন চালিয়ে আসছে। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে পশু স্বামী স্ত্রীর পায়ের রগ কেটে পাটার উপর দুটি পা রেখে পুঁতা ধারা আঘাত করে   রক্তাক্ত অবস্থায় রেখে পলাতক। ৭ নং ওয়ার্ড বাসীর  সহায়তায় হাসপাতালে নেওয়া হয়েছে। মাথায় গুরুতর আঘাত করে স্বামী এঘটনার পর হইতে পলাতক। খোঁজ নিয়ে জানা যায় মেয়েটা অনেক মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে প্রেরণ করেন। আরো জানা যায়,গৃহবধূর তিন সন্তানের মা।

তিনি মানুষের বাসায় বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাইতো। এলাকার স্থানীয় প্রতিবেশীরা বলেন, ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ জানাচ্ছি।এবং তারই সাথে তার ঘাতক স্বামীকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে উপযুক্ত বিচার দাবি জানাচ্ছি  প্রশাসনের নিকট। তবে ওই গৃহবধূর অবস্থা ভালো নয়, বাঁচে কিনা তাও সন্দেহ বলে মন্তব্য করেছেন। এছাড়া অসহায় গৃহবধূর চিকিৎসার জন্য এলাকাবাসীর উদ্যোগে  আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ করুন আগ্রহ দানশীল ব্যাক্তিগণ।মোবাইল  নম্বর –  ০১৭৬০২৪৬০৮২ তবে ঘটে যাওয়া ঘটনার পরবর্তী সংখ্যা দেখতে চোখ রাখুন দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকায়।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন