
পর্ব -৪
লেখক: সারোয়ার জাহান (সোহাগ )
অপরুপ কোন এক বর্ষার ভোরে
বেরিয়ে পরি প্রকৃতির সৌন্দর্য দেখিবার তরে ।
মেঠো পথ ধরে চলি হেঁটে
যাই আঁকা বাঁকা পাহাড়ী নদীর তটে ।
বিমোহিত আমি অপার সৌন্দর্য দেখিয়া
দেখি তোমার শোভনীয়তা মন ভরিয়া ।
সূর্যের স্নিগ্ধ আলো নদীর পানিতে নিক্ষেপনে
সুন্দর হলুদাভ আলোর বিচ্ছুরণে
সৌন্দর্যের অপার রুপ দেখি এ ভূবনে।
দেখি শালিক পাখিদের ঝাঁকে
পাখিদের সুরেলা মধুর ডাকে ।
দেখি তোমাদের মোহনীয় রুপ নদীর বাঁকে বাঁকে।
খানিক পরে অজস্র বৃষ্টি বর্ষণে
ধন্য আমি এ সুন্দর বৃষ্টি স্নানে ।
কদম গাছের নিচে কদম ফুলের সুবাসে
সুগন্ধ ছড়িয়ে নেয় অপরুপ বাতাসে ।
খানিক পরে দেখি তোমাকে কদম গাছের নিচে
ফুল তুলে রাখছো তোমার ই কাছে।
খুব সুন্দর এ পরিবেশে মেঘলা আকাশে
যাচ্ছি তোমার ই সামনে পরিশেষে।
খুব সুন্দরী তোমার দিকে তাকিয়ে থাকি এক নয়নে
কদম ফুল পরিয়ে দেই তোমার খোঁপার বাঁধনে।
ধন্য প্রকৃতি তোমার অপার সৌন্দর্য দেখিয়া
দেখি আমি তোমাকে প্রান ভরিয়া।
যদি তুমি থাকতে আমার পাশে চিরদিনে
ধন্য হতাম আমি এ জগতে একজনে ।
