লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

 

হারুনুর রশিদ জিন্নাহ

 

স্টাফ রিপোর্টারঃ  লক্ষ্মীপুর সদর থানার আওতায় দিন ২০নং চর রমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাটের ফেরীঘাটে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ শেফালী খাতুন আটক। ২৭/০৩/২০২৪ইং তারিখে শেফালী খাতুন নামে এক নারী মাদক কারবারিকে অভিযান পরিচালনা করে আটক করেছে কোষ্ট গার্ড।কোষ্ট গার্ড সূত্রে জানা যায়, ২৩ মার্চ বিকেলে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও মজু চৌধুরীর হাটের কোষ্ট গার্ডের যৌথ অভিযানে ঢাকার যাত্রাবাড়ী নিবাসী শেফালী নামের এই মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করেন কোষ্ট গার্ড।কোষ্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চলে জলদস্যু, মাদক কারবারি, ডাকাতি ও অন্যন্য অপরাধ দমনে নিয়মিত টহল দিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেন।

এ ছাড়াও জাটকা নিধন প্রতিরোধে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার বিষয়ে কোষ্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।আগামী দিনেও চলমান ঝাটকা নিধন এ ধরনের অভিয়ান অব্যহত থাকবে বলে জানায় কোষ্ট গার্ড কর্মকর্তা।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন