রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত এক সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদকঃ সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি দৈনিক লক্ষ্মীপুরের কথা সাংবাদিক পরিবারের পক্ষ থেকে।

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি জোরালো প্রশ্ন—এইভাবে আর কত সংবাদকর্মীদের রক্ত দিতে হবে?

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত এক সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে লক্ষ্য করছি। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—সংবাদকর্মীরা আজও নিরাপদ নন, তারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থেকে দায়িত্ব পালন করছেন।সংবাদ কর্মী সাংবাদিকদের আর কত হুমকির মুখে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে হামলাকারীদের হাতে নির্যাতনের শিকার হইতে হবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। আশা করি, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংবাদিক সমাজের এই ন্যায্য দাবি বাস্তবায়ন করবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন