লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১০ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৭.০০ ঘটিকা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়।

এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা জেলা, জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফেনী জেলা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লক্ষ্মীপুর এবং সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, আরআই (পুলিশ লাইন্স) জনাব মোঃ নজরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।

প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৭ ঘটিকায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ১ম দিনের কার্যক্রম সমাপ্ত করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন