বন্যাদুর্গত ৫০০ জন পেল বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

জামাল উদ্দিন

কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কমলনগরে বন্যাদুর্গত প্রায় ৫০০মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের মাঝে ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। শনিবার  (৩১আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরের কমলনগরে বন্যা দুর্গত এলাকায় এক দিনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার। শনিবার সকাল থেকে চরকাদিরা এলাকার ৪ নাম্বারে মিফতাহুল উলুম কাওমী মাদ্রাসা ও এতিম খানা মাঠে এবং পাশ্ববর্তী আন্ডারচর এলাকার চৌধুরী বাজারে এ ক্যাম্প করা হয়। ওই দুই ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: সোহেল রানা। সার্বিক সহযোগিতায় ছিলেন  হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারী জামাল উদ্দিন। ওই সব ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারী মো: জামাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন থেকে বন্যাদুর্গত এলাকায় মানুষ পানিবন্দি হয়ে  চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে আমরা বন্যার্তদের পাশে দাড়িয়েছি। ওই সময় যার যার অবস্থান থেকে বন্যা দুর্গগত মানুষের পাশে থাকার অনুরোধ করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন