
নিজস্ব প্রতিবেদকঃ ধর্মের নামে ব্যবসা করে, বেহেস্তের টিকিট দেয়, তারা বলছে একটি বৃহৎ দল তিনি আরও বলেন,এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির নম্রতা, ভদ্রতাকে দুর্বলতা ভাবলে বোকার স্বর্গে বাস করছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি সনদ মেনে রাজনীতি করে, কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছে। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।
মির্জা আব্বাস বলেন, বিএনপির ষড়যন্ত্রের ইতিহাস নাই। বরং আপনারাই (ক্ষমতাসীনরা) বারবার চেষ্টা করেছেন। ১৯৪৭, ১৯৭১সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখনও জনগণের স্বার্থবিরোধী কাজ করছেন।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত র্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি কিছু দিন যাবৎ খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে, আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদের ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না।
