
বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর শহরে পৌরসভার পৌর ৪ নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ মোহন এর উদ্যোগে কুয়াত প্রবাসী যারা সহযোগিতা করেছেন তারা হলেন, জনাব, প্রকৌশলী কাজী মন্জু আলম,জনাব রাশেদ পাঠান, জনাব তামিম এনাম,আব্দুল মালেক, নিজাম মোতালেব, রানা, জাহাঙ্গীর ও বাপ্পি। ৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী উপহার হিসেবে দেওয়া ত্রাণ বিতরণের আয়োজন কর্মসূচি পালন করা হয় ত্রাণ উদ্যোগদাতার উদ্যোগে। ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান উদ্যোগদাতা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শহরে পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দাও ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোহন।এসময় আরও উপস্থিত মোঃ আলাউদ্দিন, মোঃ মহরম আলী, দেলোয়ার হোসেন, জাতীয় দৈনিক গণজাগরণ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার প্রচার ও প্রকাশক সম্পাদক দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল সহ আরো অনেক মানবতা মানবিক সেবক সেচ্ছাসেবী কর্মী গণ। এদিকে সরজমিন গিয়ে দেখা যায় বন্যা কবলিত অসহায় হতদরিদ্র মানুষের খাবার না পাওয়ার আহাজারি কান্না।পানিবন্দি এলাকায় গিয়ে কয়েকজন অপরিচিত স্থানীয় প্রতিবেশী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি,ত্রাণ সামগ্রী দিতে আসেনি কেউ, পানি বেশি রাস্তার অবস্থা ভালো না থাকার কারণে পাচ্ছেনা ত্রাণ সামগ্রী পানিবন্দি সাধারণ মানুষজন।বন্যার পানির কারণে ঘর বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না যার ফলে না খেয়ে থাকতে হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে। লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ডে পানি ঘর বন্ধী কয়েকজন কে জিজ্ঞেস করে মোহন ত্রাণ সামগ্রী সঠিকভাবে দিচ্ছে কি-না জানতে চাইলে তারা বলেন,মোহন আমাদের এলাকার ছেলে, সে আজ তার এলাকাবাসী পানিবন্দি মানুষের দিকে তাকে দিনরাত যখন যা কিছু সম্ভব হয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছেন মোহন।তারা আরও জানান,আমরা দীর্ঘদিন ধরে বন্যার পানিতে বাসছি, কেউ আমাদের খোঁজ নিতে আসেনা, ত্রাণ বিতরণ কারীরা রাস্তার মধ্যে দিয়ে চলে যায়, আমাদের এই দিকে আশা হয় না।আজ কুয়েত প্রবাসী আমাদের এলাকার কৃত্রিম সন্তান, আমাদের এলাকার গৌরব, মোহনের উদ্যোগে এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের কে আর্থিক সহায়তা দিয়েছে। তাই মোহন ও কুয়েত প্রবাসী আব্দুল মালেক ও তার সেচ্ছাসেবী ছাত্রদলের সদস্য কর্মীদের জন্য দোয়া করি বলে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে পাওয়া পানিবন্দি সাধারণ মানুষ দুই হাত তুলে দোয়া করতে লাগলো। এদিকে সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোহন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,আমরা আমাদের নিজ উদ্যোগে এর আগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ আমার এলাকার কুয়েত প্রবাসী আব্দুল মালেকের কাছ থেকে পাওয়া বন্যার্তদের জন্য দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ অহবাহত চলমান থাকবে। যতদিন বন্যার পানি থাকবে ততদিনে আমাদের যতটুকু সম্ভব হয় তাই দেওয়া হবে ইনশাআল্লাহ বলে জানিয়েছেন পৌর ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোহন। তবে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ সারাদিন ব্যাপি কার্যক্রম চলবে।
