রায়পুরে বিদ্যুৎ অফিসে গ্রাহকদের নামে অতিরিক্ত বিল করা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে শুনতে হচ্ছে লাইন কেটে দেওয়ার হুমকি

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

 

রায়পুর উপজেলা প্রতিনিধিঃ

বিদ্যুৎ গ্রাহকদের বিল নিয়ে চলছে রায়পুর বিদ্যুৎ অফিসে ডাকাতি, ঠেকাবে কে। লক্ষ্মীপুরের রায়পুরে চলছে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিল বানিজ্য, রইলো না কেউ দেখার। রায়পুরে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত সার্ভিস সার্চ নামে টাকা। বিদ্যুৎ গ্রাহকদের হাতে ধরিয়ে দিচ্ছে মাস শেষে মনগড়া  বিদ্যুৎ বিলের কপি।এমন অভিযোগে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অতিরিক্ত বিল করা নিয়ে গ্রাহকদের ক্ষোভ প্রকাশ। দেখা যায় একটি বিদ্যুৎ বিলের কাগজে রয়েছে ৮৬৩ টাকা  বিল। এর মধ্যে ডিমান্ড চার্জ ৮৪ টাকা,মিটার ভাড়া ১০ টাকা,ভ্যাট ৪৮ টাকা, প্রদেয় ভ্যাট ৪৮ ৮৬৩ টাকা। আরও অতিরিক্ত ১৯০ টাকা করে বিভিন্ন অযুহাতে নেওয়া হচ্ছে রায়পুর বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল। এমন অভিযোগে প্রশ্ন উঠেছে রায়পুর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। রায়পুর বিদ্যুৎ গ্রাহকরা দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান, বর্তমান পরিস্থিতি আমাদের ভালো যাচ্ছে না, তার মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল করেন রায়পুর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।তাদের পেশা আর নেশা হচ্ছে অফিসে বসে বসে গ্রাহকদের নামে অতিরিক্ত বিল করা মূল উদ্দেশ্য। গ্রাহকেরা জানান,  আমরা প্রতিবাদ করতে গেলেই অফিস থেকে আসে বিদ্যুৎ বিল পরিষদ না করিলে লাইন কেটে দেওয়ার হুমকি। আমরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্য আকর্ষণ কামনা করছি।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন