প্রতিবছরের মত এবারও ভূমি মেলা ২০২৫ বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১১ মাস আগে

লক্ষ্মীপুর সদর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার অনুষ্ঠানের আয়োজন করেন ২৬শে – মে- ২০২৫ইং তারিখে। নির্ধারিত ভূমি উন্নয়ন কর প্রদান করা ও নিজের জমি সুরক্ষিত রাখা এবং প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবার প্রচার ও সচেতন তামূলক বার্তা প্রচারিত হয়। এরপর উদ্বোধনী উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা এবং কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ। ভূমি মেলা ২০২৫ বর্ণাঢ্য র‍্যালি শেষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার,এছাড়াও উপস্থিত ছিলেন, উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ জনপ্রতিনিধি,ও বিভিন্ন শ্রেণীর পেশার জনগণ। জেলা প্রশাসন,ও উপজেলা ভূমি কর্মকর্তার যৌথ উদ্যোগে ভূমি মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।তবে প্রতি বছরের মত এবারও ভূমি মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংরক্ষণ বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন