পুলিশের বিশেষ অভিযানে লক্ষ্মীপুরে অস্ত্র – গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

লেখক: Admin
প্রকাশ: ৩ ঘন্টা আগে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আবুল কালামের ছেলে মনির হোসেন (২৮), মফিজুল হকের ছেলে আবদুল ওয়াদুদ (৫০) ও সাইদুল হকের ছেলে সুমন হোসেন (৪৫)। তাঁদের বাড়ি সদর উপজেলায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজও ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিতে এই এলাকায় অবস্থান করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন -অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার তিন ডাকাত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন