দালাল বাজার জমিদার বাড়ি পরিদর্শন

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দালাল বাজার জমিদার বাড়ি পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার। ২৮শে- মে – ২০২৫ইং তারিখে পরিদর্শন কালীন সময়ে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, এবং তার নেতৃত্বে একটি কারিগরি প্রতিনিধি দল। তারা স্থাপনার বর্তমান অবস্থা, স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব সরেজমিনে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক স্থাপনাটির সংরক্ষণ, সম্ভাব্য সংস্কার কার্যক্রম এবং প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জেলার ইতিহাস-ঐতিহ্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সহকারী কমিশনার (ভূমি) ও কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন