ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা নীরবতার দায়

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

কমলনগর স্টাফ রিপোর্টারঃ এদেশে সাংবাদিকতা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি। সাংবাদিকরা যেন অদ্ভুত এক দ্বিমুখী বাস্তবতার মধ্যে আটকে পড়েছেন। পক্ষে লিখলেই আপনি সম্মানিত, ক্ষমতাশালী কারও চোখে ‘মহা বড়ো সাংবাদিক। কিন্তু সামান্য বিরুদ্ধ সত্য উচ্চারণ করলেই আপনি ‘হলুদ সাংবাদিক চাঁদাবাজ কিংবা আরও অজস্র অপমানজনক বিশেষণের শিকার।

এক সময় সাংবাদিকতার দায়িত্ব ছিল সত্য তুলে ধরা, জনগণের হয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা। অথচ আজ সাংবাদিকদের বলা হচ্ছে- দেখুন, শুনুন, কিন্তু কিছু বলবেন না। যেটুকু লিখবেন, তা যেন কেবল ক্ষমতাশালীদের মনোরঞ্জনের জন্য হয়। অন্যথায় অপেক্ষা করছে মামলা, হুমকি, মবের তাড়া কিংবা সামাজিক অপমান।

একজন সাংবাদিকের জন্য এর চেয়ে ভয়াবহ আর কী হতে পারে যে, সত্য বলার অপরাধে তাকেই অভিযুক্ত হতে হয়? তার কণ্ঠকে সন্দেহ করা হয়, তার কলমকে অপরাধী বানানো হয়।

তবু সাংবাদিকতা টিকে আছে- কারণ কিছু মানুষ এখনো বিশ্বাস করেন, নীরবতা কোনো সমাধান নয়। সত্যের পক্ষে দাঁড়ানোই সাংবাদিকতার প্রাণ। ঝুঁকি নিয়েই তাই তারা এগিয়ে চলেন, যদিও জানেন, প্রতিটি শব্দ তাদের জন্য হতে পারে নতুন শত্রুর জন্ম।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন