
মাকছুদুর রহমান
,কমলনগর উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশের নিষ্ক্রিয়তার কারণে ইদানিং চুরি ডাকাতি ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কোন না কোন গ্রাম এবং বিভিন্ন সড়কে চুরি ডাকাতি ছিনতাই ও খবর পাওয়া যাচ্ছে। হাজির হাট বাজারে ৪ মার্চ দুপুর বেলা মসজিদ গলি আয়েশা টেলিকমের সামনে থেকে মোটরসাইকেল উপর থাকা নতুন মোবাইল একটি কার্টন চুরি করে নিয়ে যায়। এর আগেও দিন রাতেও উপজেলা করইতোলা বাজারে রাত ২ টার দিকে ডাকাতির প্রস্তুতি সময় স্থানীয় জনতা প্রতিরোধে পালিয়ে যায়।
উল্লেখ্য গত ২৫ ফেরুয়ারী রাতে চর ফলকন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাহাজাহান মিদ্দা বাড়িতে খাবারের সাথে চেতনাদায়ক ঔষধ খাইয়ে একই পরিবারের শিশু বৃদ্ধা সহ ১২ জনকে অজ্ঞান করে ঘরের সব লুট করে নিয়ে যান দুর্বৃত্তরা।
গত ২০ এপ্রিল চর মাটিন ইউনিয়ন ও ২১ এপ্রিল রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের পরিষদের ৪ নাম্বার ওয়ার্ডের (ইউপি) সদস্য আবুল কাশের ঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১২লক্ষাধিক টাকার লুটে নেয়। ২২ এপ্রিল রাতে চর ফলকন ইউনিয়ন গনু মাঝি বাড়ীতে চুরি হয়। এছাড়া একই রাতে ইউনিয়নের মারকাজ মসজিদ এলাকায় দেশীয় অস্ত্র বগি দা নিয়ে একদল ডাকাতির প্রস্তুতি সময় এলাকায় বাসী দাওয়া দিলে দেশী অস্ত্র বগি দা রেখেই পালিয়ে যায়।
এছাড়াও ২/৩ মাসে রাতে বিভিন্ন সড়ক ও বাসা বাড়ীতে চুরি ছিনতাই বেড়ে গেছে। মানুষ চলাফেরা করতে ভয় পাচ্ছে ।
ভুক্তভোগী চরলরেন্স ইউপি সদস্য আবুল কাশেম জানান, তারা পারিবারিক কাজে সবাই ঢাকা অবস্থান করছেন। সোমবার চোরের দল তালা ভেঙে ঘরে ঢুকে ৭ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন তিনি।
আইন শৃঙ্খলা অবনতির ব্যাপারে কমলনগর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামের সাথে কথা বললে জানান পুলিশের টহল বাড়ানো হয়েছে। চুরি হওয়ার মালামাল উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।
