কুলি থেকে অঢেল সম্পদের মালিক আব্দুল মালেক

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ সংবাদদাতাঃ  কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক। এক সময় খাদ্য গুদামের কুলি এবং ইটভাটা শ্রমিক ছিলেন মালেক। কিন্তু সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আশীর্বাদে বদলে যায় তার দুনিয়া। গত ১৫ বছরে শূন্য থেকে অন্তত শত কোটি টাকার মালিক বনে যান তিনি। অভিযোগ রয়েছে, পৌরসভার অর্থ লোপাট, সব টেন্ডারে ৩০% কমিশন, সরকারি জায়গা দখল ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি দুই হাতে অর্থ কামিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, নাঙ্গলকোট পৌরসভার কোদালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মালেক এক সময় উপজেলা সদরের সরকারি খাদ্য গুদামে লোড-আনলোডের কাজ করতেন। পরিবারের জীবিকা নির্বাহ করতে পাশাপাশি মৌসুমে ইটভাটা শ্রমিকের কাজও করতেন?। অত্যন্ত দরিদ্র পরিবারের এ মালেকের কপাল খুলে লোটাস কামালের সান্নিধ্য পেয়ে। ২০০৪ সালে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন মালেক। তখন তার নুন আনতে পান্তা ফুরাতো। পরবর্তীতে উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং সভাপতির পদ লাভ করেন। পাশাপাশি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, নাঙ্গলকোট পৌর আওয়ামী লীগ ও নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন মালেক। শুরু করেন সরকারি জায়গা দখল, টেন্ডারবাজি, সালিশ দরবার, তদবির বাণিজ্যসহ নানা অপকর্ম। ২০১৬ সালে মুস্তফা কামালের আশীর্বাদে অনেকটা বিনা ভোটেই তিনি নাঙ্গলকোট পৌরসভার মেয়রের পদ বাগিয়ে নেন। পরে ২০২১ সালে একই কায়দায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন