
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পৌর শহরের চৌরাস্তা সংলগ্ন এলাকায় মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে দেলোয়ার সাইকেল এন্ড অটো পার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা শাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি হওয়া মালামালের মূল্য ও নগদ অর্থ আড়াই লক্ষ টাকা।

দোকানের ব্যবসায়ী দেলোয়ার জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দেখি শাটারের তালা ভাঙা এবং মালামাল চুরি হয়েছে। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চুরির বিষয়ে থানায় ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্তাধীন।
