
রামগতি প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতি উত্তর সেকান্দর ১ নং ওয়ার্ডের কারা মতিয়া বাজারে যাওয়ার প্রধান সড়কে এলজিইডি’র অধীনে নির্মাণাধীন কালভার্টের কাজ এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এটি এই এলাকার অন্যতম প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই পথে চলাচল করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।এছাড়া ছাত্র-ছাত্রী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, রোগী, সবাইকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে এ রাস্তা ব্যবহার করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্ষা মৌসুম সামনে তখন পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের অনুরোধ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তবে এলাকার স্থানীয় প্রতিবেশী গণ জানান, অতি দ্রুত এই কালভার্টের কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসন করুন একান্ত আবশ্যক ও জরুরি বলে দাবি জানিয়েছেন এলাকার স্থানীয়’রা
