
উপজেলা প্রতিনিধিঃ উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর এর আয়োজনে শারদীয় দূর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর। এসময় উপস্থিত ছিলেন জনাব অভি দাশ, সহকারী কমিশনার (ভূমি), লক্ষ্মীপুর সদর, জনাব মো: আবদুল মোন্নাফ, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, লক্ষ্মীপুর, জনাব মো: শরীফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, লক্ষ্মীপুর সদর, জনাব মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর।
এসময় পূজা মন্ডপে আগত ভক্তদের মাঝে আহার্য হিসেবে বিতরণের জন্য মন্ডপ প্রতি ১.০০০ মে.টন করে চালের ডিও প্রদান করা হয়।
