
মো: হোসেন চৌধুরী :
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের আত্মার মাগফেরাতে আত্ম মানবতার সেবায় লক্ষীপুর জেলার সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চর লামছি গ্রামে বায়তুল হিকমাহ্ ইসলামী পাঠাগারের উদ্যোগে এলাকার তরুন ও যুব সমাজের উদ্যোগে লক্ষীপুর ডায়বেটিস হাসপাতাল, এজেন্সি ডেভেলপমেন্ট এসোসিয়েশন অপ বাংলাদেশ ( এডাব) লক্ষীপুর জেলা শাখা, স্যোসাল এন্ড হেল্থ ডেভেলপমেন্ট অরগানাইজেশান (সেডো) এর সার্বিক সহায়তায় এক ব্যাপক চিকিৎসা সেবাও পরামর্শ ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা সেবা ক্যাম্পের আওতায় ছিল চোখের রোগ চিহ্নিত ও প্রাথমিক চিকিৎসা পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্ত দানের উদ্ভুদ্ধ করন

ডায়াবেটিস পরিক্ষা ও ডায়াবেটিস রোগের সচেতনতার জন্য মোটিভেশান পরামর্শ।
ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভুঁইয়া, শুরা সদস্য কেন্দ্রীয় জামায়াত ইসলাম, আমির জেলা জামায়াত ইসলাম লক্ষীপুর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চররুহিতা ইউনিয়নের জামায়াত ইসলামের আমির মাস্টার হুমায়ুন কবির। ক্যাম্প পরিচালনা ও সার্বিক ব্যাবস্থাপনা ছিলেন সাংবাদিক মোহাম্মদ হোসেন চৌধুরী( নির্বাহী পরিচালক সেডো সংস্থা) সভাপতি এডাব লক্ষ্মীপুর জেলা।
ক্যাম্পটির সভাপতিত্ব করেন বায়তুল হিকমাহ্ পাঠাগারের সভাপতি মাইন উদ্দিন কচি, সহযোগিতা করেন সাইফুল ইসলাম (উপদেষ্টা), আলাউদ্দিন মানিক( উপদেষ্টা), মাহমুদুল হাসান রাকিব( তথ্য ও আইসিটি সম্পাদক), শাহ আলম, আবু ইউসুফ, আলী আক্কাস, হুমায়ুন কবির, জাহিদ হোসেন প্রমুখ।
ক্যাম্পে উদ্যোক্তাগন রোগীদের নাম, ঠিকানা তথ্য নিবন্ধন করেন।
এই বিষয়ে মোহাম্মদ হোসেন চৌধুরী সাংবাদিকদের কে জানান আজকে আমাদের ক্যাম্পে যারা সেবা নিতে এসেছেন তাদের নাম ঠিকনা সহ সকল তথ্য আমরা নিবন্ধন করে রাখছি। বায়তুল হিকমাহ্ ও সেডো সংস্থার উদ্যোগে ভবিষ্যতে এলাকার জনগণের মধ্যে কোন মুমূর্ষু রোগির রক্তের প্রয়োজন হলে আমরা যেন রক্ত দান কর্মসূচিতে ঐ রোগিকে রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত দান সমন্বয় করে সহায়তা করতে পারি। যে কোন ডায়াবেটিস রোগি এবং চক্ষু অপারেশন যোগ্য রোগীদের কে সেবা প্রদান করতে পারি আমাদের কাজ ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে,এছাড়া ও আমরা সামাজিক ভাবে মানুষ ও জনগনের মাঝে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সচেতনতা, সৃষ্টি ও বৃদ্ধি বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছি সেডো সংস্থার মাধ্যমে সমাজে যাতে করে যুব শ্রেণী কে মাদক এবং ইপটেজিং, নেশা অশ্লীলতা গ্রাস না করতে পারে এবং সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কাজে আমরা স্থানীয় পর্যায়ে দল ও মত র্নিবিশেষে ধর্ম বর্ন ভেদাভেদ না রেখে সরকারি -বেসরকারি সকল সংস্থার সহযোগিতায় যৌথ শক্তিতে এই সমাজ থেকে দারিদ্রতা, দুর করবো তথা নতুন বাংলাদেশ গড়া ও উন্নয়নের অঙ্গিকার বদ্ধ করছি।
মাস্টার হুমায়ুন কবির বলেন আজকের এই চিকিৎসা ক্যাম্প আমরা পরিদর্শন করেছি আমরা ইউনিয়ন জামায়াত ইসলামের পক্ষ থেকে উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে এধরণের সামাজিক ও সেবামূলক কার্যক্রমে জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা করা হবে।
আমরা এই প্রতিষ্ঠান গুলোর উত্তরাত্তর সাফল্য কামনা করি।
বায়তুল হিকমাহ ইসলামীক পাঠাগারের সভাপতি মাইন উদ্দিন কচি বলেন সমাজে ইভট্রেজিং, নেশা, মাদক এবং অশ্লীলতা দূরিকরনের লক্ষে আমরা চররুহিতা ইউনিয়নের চর লামছি গ্রামের এই পাঠাগারটি প্রতিষ্ঠা করেছি। আমাদের তরুন প্রজন্ম কে শিক্ষা ও জ্ঞানের আলোর পথে বিজয় নিয়ে আশার জন্য। আমরা বই পড়া এবং ইসলামের আলোতে আমাদের তরুন ও যুবসমাজ কে ব্যাস্থ রাখতে চাই।
আইসিটি ও তথ্য সম্পাদক মাহমুদুল হাসান রাকিব বলেন হে নবীন এসো জ্ঞানের অন্নসনে জ্ঞান তোমায় পৌঁছে দিবে সাফল্যের সিংহাসনে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চর লামছি ওয়ার্ড সহ লক্ষীপুরে আমরা বিভিন্ন তরুন ও যুবসমাজের মাঝে জ্ঞানের আলো চড়িয়ে দিবো বই পড়ার অভ্যাস করাবো, সহি শুদ্ধ ভাবে কুরআন মাজিদ পাঠ করাবো। তরুণ ও যুবসমাজ কে এই পাঠাগারের মধ্যমে সেচ্ছাসেবক হিসেবে সমাজের খেদমতে গড়ে তুলবো। এছাড়াও বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা সাইফুল ইসলাম, আবু ইউসুফ, আলী আক্কাস প্রমুখ।
