১৪৪ ধারা আইন বঙ্গ করে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ,ওসিসহ প্রায় ১৫ জন আহত

লেখক: Admin
প্রকাশ: ৬ দিন আগে

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্ততয়ের সংখ্যা ১৫ জন আহত হয়েছে।এই ঘটনায় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনাটি ঘটে রবিবার ৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরে চকবাজার জামে মসজিদের সামনে। এদিকে ১৪৪ ধারা আইন বঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে।এক পর্যায়ে ব্যবসায়ীরা নিরুপায় হয়ে সন্ধ্যা ছয়টায় দোকানপাট বন্ধ করে দেয়।

পুলিশের নিকট হইতে চাইলে তারা জানান শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রবিবার বিকেল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেন। ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।

এর প্রেক্ষিতে পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বিকেল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানা গেছে। মিছিলে অংশ নেওয়া জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ‘এখানে ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। জুলাই ফাইটার্সের প্রোগ্রাম ছিল। এ নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না।এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব শাহেদুর রহমান রাফির মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন,দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে। ঘটনাস্থল অবস্থান করে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন