স্নিগ্ধ ঊষা লগনে তুমি

লেখক: Admin
প্রকাশ: ৪৪ minutes ago

মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)

লেখক : কোন এক শরৎ এর উজ্জ্বল ঊষা লগনে
সাদা মেঘে ঢাকা নীল গগনে।
শত শত হরেক বিহঙ্গের কিচিরমিচিরে
প্রকৃতির অনন্য এক অমোঘ সুরে,
পাখিরা গেয়ে যায় গান
এ যেন প্রকৃতির অনাবিল দান ।

রাস্তায় শিউলি ফুলের চাদরে ঢাকা
এ যেন প্রকৃতির শোভনীয় ছবি আঁকা।
হাঁটতে হাঁটতে চলে আসি বিশাল জলাশয়ে
ঘিরে রেখেছে তারে সৌন্দর্যের নানা উপাদান দিয়ে।
জলাশয়ে চমৎকার নীল শাপলা ফুলের আবরনে
স্নিগ্ধ রৌদ্রজ্জ্বল সূর্যের কিরণে
দেখি অপরুপ মায়া মোর নয়নে।
দূর থেকে দেখি ডিঙ্গি নৌকায় করে
সুন্দরী এক নারী নীল জামা পড়ে,
যাচ্ছে শাপলার পানে
মুগ্ধ আমি সুন্দর এ দৃশ্য দর্শনে।
তোমার ভালোবাসা যদি পেতাম মোর জীবনে
ধন্য হতাম আমি যেন চিরদিনে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন