
বিশেষ প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনের গেই ম্যান সহ দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সূত্রে জানা যায় মঙ্গলবার রাত ৮ টার সময় গেইট ম্যান নাজমুল হোসেন সাথে এলাকার জালাল উদ্দীনের গেইট খোলা নিয়ে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই-তিনজন নিয়ে জালাল নাজমুলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে এসময় দেলোয়ার হোসেন নামের একজন বাঁচাতে আসলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
