
হারুনুর রশিদ জিন্নাহ
প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নংচর রমণী মোহন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মিলন (৪০)অটোচালক।গতকাল সকালে এক যাক ভ্রমন প্রিয় বন্ধুদের সাথে মেঘনা নদীর কাটাখালি তীরে ফুটবল খেলার উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হন। স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদ মিলন(৪০) একজন অটো চালক। গতকাল বন্ধুদের সাথে ফুটবল খেলার উদ্দেশ্যে মেঘনা নদীর তীরে ফুটবল খেলার উদ্দেশ্যে গেলে এক পর্যায়ে বলটি নদীর মাঝে চলে যায়। এতে চার বন্ধু বলটি তুলে আনার উদ্দেশ্যে গেলে সবাই প্রবল স্রোতের পানির মুখে পড়ে। দূর থেকে বাকি বন্ধুরা দেখতে পেয়ে ট্রলার নিয়ে সেখানে গেলে তিন বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও মিলন (৪০)কে উদ্ধার করতে সক্ষম হয়নি । দীর্ঘ ২ ঘণ্টা সবাই মিলে খোঁজার পরে যখন ব্যর্থ হয়। তাৎক্ষণিক তারা জেলা সদরের ফায়ার সার্ভিসকে অবগত করে। এতে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস স্টেশনের রঞ্জন কুমার সাহ এর নেতৃত্বে দীর্ঘক্ষণ নিবিড় ভাবে খোঁজাখুঁজির পরেও মিলনকে উদ্ধার করতে সক্ষম হয়নি। ঘটনাটি সদর মডেল থানার কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ নৌ পুলিশ কে অবগত করলে ,তারা সহ ডুবুরি দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানটি এখনো চলমান রয়েছে।এতে করে মিলনের পরিবার ও তার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব চরম হতাশা এবং আর্তনাতে ভেঙ্গে পড়ে।
