লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি মাইক্রোবাস খালে পড়ে ৭ জনের মৃত্যু

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

 

জুবায়ের হোসেন

চন্দ্রগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর ও নোয়াখালীর বর্ডারে কিছু অংশে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদের সামনে খালে পড়েছে ১০জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস। এলাকার স্থানীয় প্রতিবেশীদের সুত্রে জানা যায়, ৬ এ আগষ্ট বুধবার সকালে ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাসী বাহার উদ্দিন কে নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসার পথে চন্দ্রগঞ্জ পূর্ববাজারে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৩ জন নারী এবং ৪ জন শিশু সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

আরও জানা যায়, ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।গাড়িতে থাকা প্রবাসী সহ ৪জন পুরুষ বের হতে পারলেও।বাকী ৭জন কে রক্ষা করা যায়নি।খালে পানি ডোবা থাকার কারণে বাচ্চা ও মহিলা সহ ৭জন পানিতে ডুবা অবস্থায় মাইক্রোবাসের ভিতরে মারা যায়। পরে এলাকার জনগণ ও হাইওয়ের থানার পুলিশ এবং আইন শৃঙ্খলার যৌথ বাহিনীর সহযোগিতায় মাইক্রোবাসটি সহ ঐ ৭জনের মৃতদেহ উদ্ধার করা হয়।স্থানীয় কয়েকজন জানান রাতের বেলা বেশির ভাগ ড্রাইভারই ঘুমিয়ে পড়ে। রাতের বেলা ট্রিপ থাকলে তাদের উচিত দিনের বেলায় ঘুমানো।

কিন্তু তারা সেটা না করে বেশি ইনকামের জন্য অতিরিক্ত ট্রিপ চালায়। যার ধরুন এমন দু’র্ঘ’ট’না অহরহ ঘটে। কে নিবে এতোগুলো জীবনের দায় বার? এদিকে বাদ আছর নামাজ শেষে মৃত ব্যাক্তিদের জানাজা দিয়ে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন