লক্ষ্মীপুরে সুস্থ অভিযানে অবৈধভাবে নির্মিত ৬ টি দোকানঘর ও ২ টি বসতবাড়ি উচ্ছেদ

লেখক: Admin
প্রকাশ: ১১ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রহমতখালি খালের উপর অবৈধভাবে নির্মিত ৬ টি দোকানঘর ও ২ টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত সরকারি খাস জমির পরিমাণ ৪.৫ শতক যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

বর্ষা মৌসুম শুরুর আগেই জলাবদ্ধতা নিরসনে জেলার বিভিন্ন খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, এর উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সদস্য বৃন্দ। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন