লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত ২৫০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

: Admin
: ১ বছর আগে

বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত প্রায় আড়াইশ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৯শে- মে ২০২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসন ও চররুহিতা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে চররুহিতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সালেহ্ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।৪নং চররুহিতা ইউনিয়নে ৭টি প্রাথমিক বিদ্যালয়, ও ২টি উচ্চ বিদ্যালয় এবং ১টি দাখিল মাদ্রাসার সুবিধাবঞ্চিত ২৫৫ জন শিক্ষার্থীর মাঝে ১টি করে স্কুল ব্যাগ, ও জ্যামিতি বক্স,এবং টিফিন বক্স, ৪টি খাতা ও ৬টি কলম দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে ডাস্টবিনও দেওয়া হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও স্থানীয় সামাজিক ব্যক্তি প্রমুখ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন