লক্ষ্মীপুরে পানিতে ডুবে এক বছরে ১২৫জন শিশুর প্রাণ হারিয়ে মৃত্যু

লেখক: Admin
প্রকাশ: ৯ মাস আগে

শাহ আলম আজাদ

উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পানিতে ডুবে এক বছরে ১২৫ এর মত শিশু প্রাণ হারিয়ে মৃত্যু বরণ করেন। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৪০টি মারা যায়। অভিভাবকদের সচেতনতা না থাকা এবং শিশুদের সাঁতার না জানার কারণে প্রতি বছর অকালে অল্প বয়সে শিশুরা পানিতে ডুবে তাজা প্রাণ হারাতে হচ্ছে। মঙ্গলবার ২৯শে-ই জুলাই দুপুরে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মানবিক উন্নয়ন কেন্দ্র এই তথ্যটি প্রকাশ করে বলেন, অভিভাবকরা সচেতনতার আগ্রহ বাড়িয়ে শিশুদের সাঁতার শেখানোর প্রতি জোর দেওয়ার চেষ্টা করেন, তাহলে সামনের দিকে শিশুদের মৃত্যুর সংখ্যা কমতে পারে। বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি বের করা হয় অভিভাবকদের সচেতনতা ও শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি থেকে মুক্তির দাবি নিয়ে এ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এক বছরে পানিতে ডুবে রায়পুরে ২০ জন, রামগঞ্জে ২৮ জন, কমলনগরে ২৮ জন, এবং রামগতি উপজেলায় ৯ জন ও  লক্ষ্মীপুর সদর উপজেলায় ৪০জন সহ মোট এক বছরে ১২৫জন শিশুর মৃত্যুর হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমি আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ইউএনও জামশেদ আলম রানা বক্তব্য বলেন,লক্ষ্মীপুর নিচু এলাকা,বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা তৈরি হয়। এটি শিশুদের জন্য হুমকি স্বরূপ। একটু অসচেতন হলে যে কোনো বাচ্চা পানিতে ডুবে মারা যেতে পারে। এজন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও শিশুদের সাঁতার শিখানো একান্ত জরুরি।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন