
নাগরিকদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লক্ষ্মীপুর পৌর প্রশাসকের খোলা চিঠি পোস্ট
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলাচিঠি লিখেছেন পৌর প্রশাসক (উপসচিব) মো: জসিম উদ্দিন। শুক্রবার (১৫ আগস্ট) লক্ষ্মীপুর পৌরসভার ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে তিনি পৌরসভার সীমাবদ্ধতা, সেবা প্রদান প্রক্রিয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে খোলামেলা বক্তব্যে নাগরিকদের সহযোগিতা কামনা করছেন।
চিঠির শুরুতে প্রশাসক পৌরবাসীকে সালাম জানিয়ে লেখেন, লক্ষ্মীপুর পৌরসভা নানা সীমাবদ্ধতার মাঝেও আন্তরিকতার সঙ্গে উন্নয়ন, সংস্কার, প্রশাসনিক ও অন্যান্য সেবামূলক কাজে সর্বোচ্চ চেষ্টা রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পৌরসভা বদ্ধপরিকর এবং আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরও উল্লেখ বলেন ,সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতার মাঝেও পৌরসভা আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছে নাগরিক সেবা নিশ্চিত করতে। যেকোনো নাগরিক পৌরসভার আয়-ব্যয় ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তা খোলামেলাভাবে জানানো হচ্ছে মানবিক সেবা।
পৌরসভার কোনো কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি বা অস্পষ্টতা থাকলে তিনি সরাসরি পৌরসভায় এসে যোগাযোগ করতে আহবান জানান। কোনো অভিযোগের সন্তোষজনক সমাধান না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পথও উন্মুক্ত রয়েছে।
এছাড়াও, আমি যা আইনানুগ ও ন্যায়সঙ্গত, তা অবশ্যই করব। কিন্তু যা আইনসম্মত নয়, তা কখনোই করব না। সীমিত সম্পদের কারণে কিছু কিছু সেবা দিতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
চিঠির শেষ মূহুর্তে প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, পৌরসভার উন্নয়ন ও সেবার মানোন্নয়নে নাগরিকদের মনোযোগ সহকারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একইসাথে পৌরসভার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পৌরসভা আমার নয় আপনাদের সকলের প্রতিষ্ঠান।
আমি মাত্র দ্বায়িত্ব পালন কারী আপনাদের জন্য কিছু করতে পারিলে নিজেকে ধন্য মনে করি। তাই আসুন, জানুন এবং আমাদের সাথে থাকুন,আমাদের সহযোগিতা করুন। পৌরসভা আপনার আমার সকলের, তাই সকলের প্রতি পৌরসভার উন্নয়নমূলক কাজে এগিয়ে আসার আহবান জানিয়ে খোলা চিঠিতে এইসব কথা জানান পৌর প্রশাসক জসিম উদ্দিন।
