
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর অভিযুক্ত একেএম সালাহ উদ্দিন টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী আফনান পাটওয়ারী ও সাব্বির আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলাতেই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করে মামলায়। ১৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরো আসামি করা হয়েছে ৯০০ জনকে।তবে বৃহস্পতিবার ১৫ আগস্ট দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,আফনান ও সাব্বির হত্যা মামলায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলাতেই চেয়ারম্যান টিপু প্রধান আসামি।পুলিশ জানায়, বুধবার ১৪ আগস্ট রাতে আফনান হত্যার ঘটনায় তার মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০০-৭০০ জনকে আসামি করে মামলা করেছেন। একই রাতে সাব্বির হত্যা মামলায় তার বাবা আমির হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট দুপুরে মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করেন। এতে সেখানে অভিযুক্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আফনান পাটওয়ারী নামের এক ছাত্র নিহত হয়। এরপর আন্দোলনকারীরা বাজারের তমিজ মার্কেট এলাকায় গেলে সাবেক পৌরমেয়র প্রয়াত আবু তাহেরের বাসার ছাদ থেকে চেয়ারম্যান টিপুর নেতৃত্বে প্রায় আড়াই ঘণ্টার ও উপরে টানা ১৭ রান গুলিবর্ষণ করা হয় জানা গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে কাউছার আহমেদ বিজয়, ওসমান গণি ও সাব্বির আহমেদ নামের আরও তিনজন নিহত হন।টানা গুলি করার কারণে শতাধিক ছাত্র ও জনতা গুলিবিদ্ধ হয়ে আহত হন। একপর্যায়ে আন্দোলনকারীরা মেয়র তাহের ও টিপুর বাসভবন আগুন দিয়ে পুড়িয়ে দেন। পরে টিপুসহ তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়।আন্দোলন কারীদের গণপিটুনিতে তমিজ মার্কেট এলাকায় ছাত্রলীগ-যুবলীগের আটজন মারা যান। একই দিন মধ্যে রাতে আইনশৃঙ্খলা বাহিনী মেয়র তাহেরের বাসা থেকে উদ্ধার করেন ২৫ জনকে।ঘটনার পর থেকে অভিযুক্ত একেএম সালাহ উদ্দিন টিপু পলাতক রয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহেরের মেজো ছেলে সালা্হউদ্দিন টিপু। এছাড়া ১৩ আগষ্ট মঙ্গলবারে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৫০০-৭০০ অজ্ঞাত আসামি পুলিশ বাদী মামলা হয় তারা হলেন -১- একেএম সালাহ উদ্দিন টিপুর চেয়ারম্যান উপজেলা পরিষদ-২ -নজরুল ইসলাম বুলু্ যুবলীগ নেতা-৩- সাইফুল হাসান পলাশ পৌর আওয়ামী লীগ-৪- রাকিব হোসেন লোটাস সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ-৫-হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগ
৬-মোজাম্মেল হায়দার মাসুম পৌর মেয়র
৭- ইউসুফ পাটোয়ারী পৌর আওয়ামী লীগ
৮- সৈয়দ আহাম্মদ পাটোয়ারী পৌর আওয়ামী লীগ
৯- মিজানুর রহমান ভুইঁয়া সদর থানা আওয়ামী লীগ
১০- আশ্রাফুল আলম চেয়ারম্যান লাহারকান্দি
১১-বায়েজীদ ভূইয়া যুবলীগ নেতা-১২-টিটু চৌধুরী সাবেক চেয়ারম্যান শাকচর-১৩-বেলাল হোসেন ক্বারী পৌর আওয়ামী লীগ-১৪-শাহাদাত হোসেন রুবেল পৌর আওয়ামী লীগ-১৫-মনির যুবলীগ নেতা-১৬- সাইফুল ইসলাম রকি সভাপতি জেলা ছাত্রলীগ-১৭-শাহাদাত হোসেন ভূইয়া সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ-১৮- শেবাব নেওয়াজ ছাত্রলীগ নেতা অজ্ঞাত নামা আরো ৫০০-৭০০ পুলিশ বাদী হয়ে কঠোর মামলা দায়ের করেন আসামিদের বিরুদ্ধে।
