
স্টাফ রিপোর্টাঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় বন বিভাগ, লক্ষ্মীপুর কর্তৃক সামাজিক বনায়নের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সৃজিত ৫.০ কি.মি. বাগানের অংশ পরিদর্শন করেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর। এসময় উপস্থিত ছিলেন জনাব মিঠুন চন্দ্র দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা, লক্ষ্মীপুর এসএফএনটিসি। এসময় তিনি জনসাধারণের উদ্দেশ্য বন বিভাগের সামাজিক বনায়নের বাগান সৃজনের সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় উপকারভোগীদের মাঝে বনায়নের গুরুত্ব ব্যাখ্যা করেন। এছাড়াও তিনি সংশ্লিষ্ট সকলকে বাগান রক্ষায় আরো আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করেন করে সামাজিক বনায়ন বন বিভাগের গাছ ক্ষতি কারকদের উদ্দেশ্য সর্তক বার্তা জানান। এছাড়া গাছ মানুষের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আনার দেশের রাষ্ট্রীয় সম্পদ। তাই সকলের উচিৎ অবৈধভাবে গাছ কাটা থেকে বিরোধ থাকা একান্ত আবশ্যক।
