লক্ষ্মীপুরে অস্ত্রসহ তালিকাভূক্ত সন্ত্রাসী মনোয়ার কে গ্রেফতার করেছে পুলিশ

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

মিজানুর রহমান

চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে অস্ত্রসহ তালিকাভূক্ত সন্ত্রাসী মনোয়ার এর বিরুদ্ধে বিশেষ টিম অভিযান পরিচালনা করে গোপন সংবাদে গ্রেফতার করেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

শনিবার ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের সময় চন্দ্রগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই মোঃ রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স এবং যৌথ বাহিনীর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করিয়া সদর উপজেলার মান্দারী ইউপির ১নং ওয়ার্ডস্থ মোহাম্মদ নগর সাকিনের আমিন উল্যার বাড়ি থেকে অস্ত্রসহ সন্ত্রাসী মনোয়ারকে গ্রেফতার করেন।এসময় তার বাসার খাটের তোষকের নিচে থেকে ১টি রিভলবার,ও ২টি রাউন্ড গুলি, নগদ ১লক্ষ ২৮হাজার ৭৫০টাকা এবং ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনোয়ার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউপির ৮নং ওয়ার্ডের দুবাই ওয়ালার নতুন বাড়ির মো. বেল্লাল হোসেনের ছেলে। সে মান্দারী আমিন উল্যার বাসা বাড়িতে অস্থায়ী ভাড়াটিয়া হিসেবে ছিল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, একটি রিভলবার, ২রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার কাছে নগদ টাকা, ২টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার নামে মামলা হয়েছে।এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন