
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্তে পর্যালোচনা করা হয়। উক্ত সভার সভাপত্বিত করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।
উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করা হয় ২৫ শে-ই আগষ্ট ২০২৫ ইং তারিখ রোজ সোমবারে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগন।
