রায়পুরের দক্ষিণ চরবংশীতে বালু মাফিয়াদের দৌরাত্ম্য

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

 

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডজুড়ে চলছে অবাধে অবৈধ বালু উত্তোলন।

প্রতিনিয়ত প্রায় ১৮টি ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তোলা হচ্ছে কোনো প্রকার অনুমতি বা নিয়ন্ত্রণ ছাড়াই। ১৮টি ড্রেজার মেশিনে চলছে অবাধে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে ঘরবাড়ি, ফসলি জমি ও জনজীবন

এতে করে নদীর তীর ভেঙে যাচ্ছে, মানুষের বসতভিটা বিলীন হয়ে যাচ্ছে, কৃষিজমি হারিয়ে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ছে। উপরন্তু পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

এলাকাবাসীর আর্তনাদ স্থানীয় কৃষক ও গ্রামবাসী চোখের জল ফেলে বলছে আমাদের জমি ভেঙে যাচ্ছে, ঘরবাড়ি হারাচ্ছি। সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। অথচ প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

তাদের অনুনয় দয়া করে আমাদের রক্ষা করুন। আমরা গরিব মানুষ, জমি ছাড়া আমাদের বাঁচার উপায় নেই।সরেজমিনে চিত্র স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ বালু উত্তোলনের মূল হোতারা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাদের ছত্রছায়ায় বালু ব্যবসায়ীরা দিন-রাত ড্রেজার চালিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।

প্রশাসনের নীরবতা! এখন প্রশ্ন উঠেছে রায়পুরের প্রশাসন কি তবে সেই প্রভাবশালী নেতাদের কাছে জিম্মি? কেন বারবার অভিযোগ করার পরও প্রশাসন চুপ করে আছে?

মানুষের ভিটেমাটি নদীতে বিলীন হয়ে গেলে প্রশাসনের দায়িত্ব কে নেবে?

অবৈধ বালু উত্তোলন এখন শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, বরং মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের উপর এক ভয়ঙ্কর হুমকি।

জনসাধারণের আশা, প্রশাসন আর দেরি না করে বালু মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং অসহায় মানুষদের রক্ষা করবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন