পুলিশ হাসপাতাল,চট্টগ্রামে ফিজিওথেরাপির যন্ত্রপাতি হস্তান্তর

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিনিধিঃ গত ০৩ ফেব্রুয়ারি ২০২৫খ্রি. বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মো: আহসান হাবীব পলাশ। পরিদর্শনকালে হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগে প্রয়োজনীয় যন্ত্র-সরঞ্জামের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে মর্মে অবহিত হন এবং সেগুলো ব্যক্তিগতভাবে সরবরাহ করার আশ্বাস প্রদান করেন।

তৎপ্রেক্ষিতে আজ ০৩ মার্চ ২০২৫খ্রি. চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মো: আহসান হাবীব পলাশ বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জনাব ডা. আহমেদ রসুল-এর নিকট ০১টি Digital Traction Machine (Cervical & Lumber), ০১টি Non-luminous infrared radiation (IRR) Machine ও ০১টি Traction Bed (2 parts, SS Body) হস্তান্তর করেন।

এ সময় চট্টগ্রাম রেঞ্জ দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) জনাব সোহেল রানা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব দেবদূত মজুমদার ও বিভাগীয় পুলিশ পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডা. আহমেদ রসুল উপস্থিত ছিলেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন