
লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধিঃজাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অনতিবিলম্ব তারেক রহমানে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে স্বসম্মানে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। বাংলাদেশে ওনার সমসাময়িক জনপ্রিয় অন্যকোনো নেতা নেই। এ নেতাকে আমরা অনতিবিলম্ব বাংলাদেশের মাটিতে চাই।বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা বিএনপির জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন দাবিতে জেলা স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হয়।তিনি বলেন, আমরা সার্বিক ভাবে এ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি। আমরা সম-অধিকার চাই, বৈষম্য চাই না।
জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান সহ আরো অনেকে।
