
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ২১নং টুমচর ইউনিয়নে টুমচর কালীরচরকে লক্ষ্মীপুর সদর-০৩ আসনের সাথে সংযুক্তির দাবিতে জানিয়ে ফেইসবুক পেইজে পোস্ট ভাইরাল।
ফেইসবুক পেইজ পোস্ট দাতা পোস্টে জানান, দয়া করে টুমচর কালীরচর যাদের হাতেই সময় থাকবে দলমত চিন্তা না করে আমাদের প্রানের দাবি আমাদের অধিকারের দাবির জন্য উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।
টুমচর কালীরচরকে লক্ষ্মীপুর সদর-০৩ আসনের সাথে সংযুক্তির দাবিতে আগামীকাল সকাল ১১ টায় লক্ষ্মীপুর জেলা শহরে উত্তর স্টেশন সংলগ্ন জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করছেন ফেইসবুক পেইজে পোস্ট দাতা। তিনি পোস্টে আরও জানান, আর যেই ব্যক্তি এমন মিরজাপরের কাজ করছে, তার বিচারও দিলাম আল্লাহর কাছে।এমন পোস্ট ছড়িয়ে পড়ে ফেইসবুক পোস্ট ভাইরাল হয়। মানুকে বুঝাতেই পারতাম না আমাদের এমপি ওমুক।বিস্তারিত আগামীকাল মানববন্ধনে জানতে পারবেন বলে জানান।
