
শাকিল প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন ফলকন ইউনিয়ন এলাকায় আজ বিকাল আনুমানিক ৪টার দিকে নদীর পাড়ে একটি অজ্ঞাত পুরুষের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন প্রথমে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি থানায় জানায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহটি নদীর কাদামাটির পাশে ভাসমান অবস্থায় পড়ে আছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৪০ বছর হতে পারে। তার পরনে ছিল আংশিক পোশাক, এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পরিচয় সনাক্তে যোগাযোগ করুন: ০১৩২০১১২০৮৫
যদি কেউ মৃত ব্যক্তিকে চিনে থাকেন, দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
