
কামরুল ইসলাম
কমলনগর প্রতিনিধি
মানুষের প্রতি ভালোবাসা ও সেবাই হলো প্রকৃত মানবিকতার পরিচয়। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সুলতানিয়া রোড এর গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা সংস্কার করে এক অনন্য সামাজিক ও মানবিক উদাহরণ সৃষ্টি করেছেন। লক্ষ্মীপুর জজ কোর্টের এপিপি ও জামায়াতে ইসলামী মনোনীত হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আবদুল্লাহ আল মারজান রোম্মান
মানুষের কষ্ট লাঘব ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে তাঁর এই উদ্যোগ এলাকাবাসীর হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে।
দীর্ঘদিন অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা এসব রাস্তা দিয়ে চলাচল করা ছিল সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ, শিশু, নারী ও রোগীদের জন্য ছিলো এটি এক প্রকার দৈনন্দিন দুর্ভোগ। বর্ষাকালে কাদা-পানিতে ভরা রাস্তা দিয়ে হেঁটে চলা ছিল কষ্টসাধ্য। এডভোকেট আবদুল্লাহ আল মারজানের উদ্যোগে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এখন সাধারণ মানুষের চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
স্থানীয়রা জানান, তিনি এই কাজের মাধ্যমে কেবল অবকাঠামোগত উন্নয়নই করেননি, বরং মানুষের কষ্ট লাঘবের মাধ্যমে প্রকৃত সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এডভোকেট আবদুল্লাহ আল মারজান রোম্মানের এই পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তিনি সমাজের সবাইকে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা যায়।
তাঁর মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রম তরুণ সমাজের মধ্যেও অনুপ্রেরণা ছড়িয়ে দিচ্ছে। এলাকাবাসীর বিশ্বাস, এই ধরনের সেবামুখী ও দায়িত্বশীল নেতৃত্বই ভবিষ্যতে কমলনগরকে একটি উন্নত, বাসযোগ্য ও মানবিক উপজেলায় রূপান্তরিত করতে সক্ষম হবে।
