এয়ারপোর্ট থেকে প্রবাসীকে নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসার পথে চন্দ্রগঞ্জ পূর্ববাজারে মাইক্রোবাস খা’লে প’ড়ে একই পরিবারের ৭ জনের মৃ’ত্যু

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

 

মো: হোসেন চৌধুরী

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ওমান ফেরত প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘু’মের কারণে গাড়ি নি’য়’ন্ত্র’ণ হারিয়ে পানিতে পড়ে যায়। গাড়িতে থাকা ৪জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদেরকে উঠানো সম্ভব হয়নি।এলাকার স্থানীয় লোকজন চারদিক ছুটে আসে,উদ্ধার কাজে নিজ উদ্যোগে নেমে পড়ে, স্থানীয় কয়েক জন জানান,

রাতের বেলা বেশিরভাগ ড্রাইভারই ঘুমিয়ে পড়ে। রাতের বেলা ট্রিপ থাকলে তাদের উচিত দিনের বেলায় ঘুমানো। কিন্তু তারা সেটা না করে বেশি ইনকামের জন্য অতিরিক্ত ট্রিপ চালায়। যার ধরুন এমন দু’র্ঘ’ট’না অহরহ ঘটে। এ ঘটনা ঘটে ০৬/৮/২০২৫ ইং তারিখ বুধবার সকাল ভোর বেলায় ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাসীকে নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসার পথে চন্দ্রগঞ্জ পূর্ববাজারে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৩ জন নারী এবং ৪ জন শিশু সহ মোট ৭ জনের মৃত্যু হয়। এলাকার স্থানীয় প্রতিবেশীদের সুত্রে জানা যায়, দুর্ঘটনায় মারা যাওয়া মৃত ব্যাক্তিদের লাশ দাফন করা হবে তাদের নিজ পারিবারিক কবরস্থানে।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন