
হারুনুর রশিদ জিন্নাহ
স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর মজুচৌধুরী হাট মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সার তিন যাত্রী নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে।
নিহতরা সবাই সদর উপজেলার টুমচর এলাকার স্থানীয় বাসিন্দা।তারা হলেন,রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন(৩৫) ও চররমনীর মনসুর আহমেদ ছেলে মরহুম মুরাদ হোসেন(৩২), অজ্ঞাত একজন সহ তিন জনের মারা যান । আজাদ হোসেন(৪৫) ও অজ্ঞাত অটোরিক্সা চালকসহ আরো ২জন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.অরুপ পাল। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মজুচৌধুরীর হাট সড়কের বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ফিসারী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়,মুরাদ হোসেনসহ তিন যাত্রী অটোরিক্সা নিয়ে সদর উপজেলার চররমনী মোহন এলাকার চরআলী আহসান এলাকা থেকে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট সড়কের দিকে আসছিলেন।এসময় অটোরিক্সাটি সড়কে উঠার সাথেই মুজচৌধুরীর হাট থেকে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত অটোড্রাইভারসহ ৩জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন ও হোসেন আহমদ।গুরুতর আহত আজাদ হোসেন ও ড্রাইভারকে সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশংকা জনক দেখে সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক ঢাকায় রেফার করেন।তবে আজাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা যার ফলে তাকে রেফার করা হয়েছে।স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত অবৈধ এসব ড্রাম ট্রাক গুলির জন্য দিতে হচ্ছে তাজা প্রাণ। এইসব অনিয়মের ড্রামট্রাকের বিরুদ্ধে বন্ধের জন্য মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করে দাবি জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি পথে চলাচলের যাত্রীদের বেলায়।অবৈধ ড্রামট্রাক দিয়ে প্রতিনিয়ত নেওয়া হচ্ছে তিন তাজা প্রাণ।

ড্রামে ট্রাকের ধাক্কায় তিন জন মারা যান। এনিয়ে গত ৬ মাসে এই সড়কে ড্রামের ট্রাকের সংর্ঘষ ও চাপায় মারা যান প্রায় ১০জন। প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হলেও তা মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন স্থানীয়রা। দ্রুত এসব অবৈধ ড্রাম ট্রাক বন্ধ না হলে সামনে আরো বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিন জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা যায়নি। চালক পলাতক রয়েছে। চালককে ধরতে আমাদের অভিযান চলছে। তবে ড্রামট্রাক চালক ড্রাইভার সহ দুর্ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।
