সালমান ও আনিসুলের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা  রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রিমান্ড আবেদনের সময় হাইপ্রফাইল দুই আসামি পক্ষের হয়ে আদালতে লড়াই করার মতো ছিলেন না কোনো আইনজীবী।সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের আইনজীবী না থাকায় এক পাক্ষিক শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরাই শুনানিতে শুধু অংশ নেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত দুজনকেই ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানা গেছে।১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান আনিসুল ও সালমান এফ রহমানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ আনিসুল হক ও সালমান এফ রহমানের জন্য ‘ডিম’ হাতে অপেক্ষাবুধবার ১৪ আগস্ট সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় হাজারো আইনজীবী আদালত চত্বরে বিক্ষোভ করেন।দুই আসামির পক্ষে কয়েকজন আইনজীবী যান শুনানি করতে। কিন্তু বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা তাদের আদালতে থাকতে দেননি। অবশেষে তোপের মুখে আদালত ছাড়েন তারা।ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ওমর ফারুক ফারুকী বলেন, আজকে হাজার হাজার আইনজীবী এখানে বিক্ষোভ করছে। তারা আসামিদের ফাঁসির দাবি করেছেন। আসামি পক্ষের কোনো আইনজীবী এখানে উপস্থিত নেই। এটাই প্রমাণ করে তারা আইনের শাসনে বিশ্বাসী ছিলেন না, তারা রাষ্ট্র দেশ বিরোধী প্রমাণ দিয়েছে তারা নিজেদের সার্থে দেশ বিরোধী দ্বায়িত্ব পালন করেছেন তাদের ফাঁসী কার্যকর মঞ্জর একান্ত আবশ্যক তারা জনগণের সাথে প্রতারণা করছেন বলে জনতার দাবী।

 

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন