
স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার আওতায়ধীন সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আনার লক্ষ্যে চন্দ্রগঞ্জ থানা ও মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।সোমবার ১২ আগষ্ট বিকেল ৪টার দিকে এ জামাত নেতা পরিদর্শন কালে তিনি আইন শৃংখলা বাহিনীর সাথে মতবিনিময় করেন।
এর আগে তিনি চন্দ্রগঞ্জ উত্তর বাজার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্দিরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মতবিনিময়
সভায় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ উপজেলা আমীর-মোস্তফা মোল্লা, সেক্রেটারী এডভোকেট রেজাউল করিম সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার আমীর মোঃ আবদুল হান্নান।ইন্ড্রাষ্টিয়াল বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর চন্দ্রগঞ্জ থানার সভাপতি ও চন্দ্রগঞ্জ বাজার আইন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক এনামুল হক রতনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার ও পরিষদের অনেকে। এসময় লক্ষ্মীপুর সদর-৩ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী ড.রেজাউল করিম বলেন, ৫ই আগস্টের বিজয় বাংলাদেশের সকল ছাত্র- জনতার বিজয়ী ঘোষণা হয়েছে। এ বিজয় সকর ধর্ম ও বর্ণের মানুষের বিজয়ী ডাক ছিলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপামর জনসাধারণের দল। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ ইনসাফভিত্তিক দেশ গঠন করার অঙ্গীকার নিয়ে কাজ করছি। কিন্তু এসময় হিন্দুদের ঐক্য পরিষদে বিভিন্ন জেলা ব্যপী নির্যাতন হামলা লুটপাট আগুন লাগিয়ে দেওয়া এইসব কি দেখলাম, জনগণ চাই শান্তি কোনো তাজা রক্তের বন্যা নয়। তিনি আরও বলেন, সারাদেশের মত জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দের দিক নির্দেশনায় ৫ ই আগস্টের পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আনার লক্ষ্যে লক্ষ্মীপুরের অধিকাংশ থানা ও মন্দির গুলো পাহারা দিচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।তবে স্বাধীন দেশে পরিস্থিতি ভয়াবহ লুটপাট করছে এক শ্রেণির লোকজন এরা কারা আশা করি আমাদের পুলিশ সেনাবাহিনী মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগতভাবে আইনি ব্যবস্থা নিয়ে উপযুক্ত বিচার করবেন।
