
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।১০শে-ই আগষ্ট রোজ সোমবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
উদ্বোধন উপলক্ষে শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালি শেষে জেলা প্রশাসক ও বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা গণ সহ কয়েকটি প্রজাতির গাছ রোপণ করেন।
পরে কালেক্টরেটের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতেই নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো.আবু তারেক,সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম,জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ,জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন,সহকারী বন সংরক্ষক শহিদুল ইসলাম সহ সকল বন সংরক্ষক সহকারী কর্মচারী বৃন্দ।এছাড়া আর ও উপস্থিত সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন প্রাথমিক স্কুল ও হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থী ছাত্র ছাত্রী এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো.আবু তারেক,সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম,জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ,জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন। তবে গত বছরের তুলনায় জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত এবারের বৃক্ষমেলায় আরও ১৮টি নার্সারি অংশ নিয়েছে।
বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা অনুষ্ঠানের শেষে অতিথিরা মেলায় বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করে এবং অনুষ্ঠান শেষে বন বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের উদ্যোগে সকল বন সংরক্ষক সহকারীদের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা সকল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন বন সহকারী সংরক্ষক শহিদুল ইসলাম।
