
পর্ব -৯
মোঃ সারোয়ার জাহান (সোহাগ)
লেখক:
হেঁটে চলি পিচঢালা পথে ও পথের দুই পাশে
অসংখ্য পলাশ ও শিমুল গাছের ছন্দে পরিশেষে
দেখি তোমার মায়াবী রুপ অবশেষে।
দূরে সোনালু গাছের অবস্থানে
মুগ্ধ আমি তোমার রুপ যৌবনে।
কোকিল, মৌটুসী, টিয়া পাখিদের ভীরে
মুখোরিত চারদিক তাদের কলরবে নীরন্তরে।
রক্তিম সূর্যের আলো বিচ্ছুরণে
মনোহারিতা দেখি সুন্দর এ বিহানে।
অপরুপা সুন্দরী এক মেয়ে
চলছে আমার সামনে দিয়ে।
অভিভূত আমি তার ভাষাময় নয়নে
তার সৌন্দর্য দেখি যেন চিরদিনে।
প্রেমে পড়লাম তার প্রথম দর্শনে
মুগ্ধ আমি তার সৌন্দর্য প্রদর্শনে।
আমি তোমাকে খুব ভালোবাসি
এ আকর্ষণ যেন অবিনাশী।
অনুরাগের ছোঁয়ায় দেখি তোমাকে চিরঞ্জীবে
আরো দেখি তোমাকে সুন্দর অবয়বে।
ভালোবেসে যাবো তোমাকে চিরকালে
রচিত হবে অমর প্রেম থাকবে মহাকালে ।
