
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুর হেযবুত তওহীদ জেলা কমিটির নানান আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মো. সেলিম হোসেন, সদর ও রায়পুর উপজেলার আমির আরমান হোসেন শাকিল, কমলনগর উপজেলার আমির মো. আব্দুল বাতেন, জেলা দপ্তর সম্পাদক আশিকুর রহমান আহাদ দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল সহ প্রমুখ।
শনিবার (২ মে) সদরের গ্রীন এগ্রো পার্কে হেযবুত তওহীদের পক্ষ থেকে নানান আয়োজনে হেযবুত তওহীদ সংগঠনের নারী, পুরুষ ও শিশুদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মধ্যে ছিল ফুটবল, হাঁড়ি ভাঙা, দড়ি টানাটানি, বস্তা দৌড়, বাচ্চাদের বিস্কুট দৌড়, মোরগ লড়াই ও নারীদের বালিশ বদল খেলা।
মধ্যাহ্নভোজ শেষে মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ফাতেমা আক্তার নাবিলার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা আমির শাহাদাত হোসেন আনন্দ।উক্ত হেযবুত তওহীদের ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আন্দোলনের মৌলিক বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন এবং নতুন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, হেযবুত তওহীদের মূল কথা হচ্ছে এই পৃথিবী আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আজকে আমরা নিজেদের মুসলমান হিসেবে দাবি করলেও আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র চলে না। আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু আমাদের অর্থনীতি হচ্ছে সুদভিত্তিক।তিনি আরো বলেন, আমরা নামাজ-রোজা, হজ, যাকাত আদায় করলেও জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহ যে হুকুম দিয়েছেন তার পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত জীবনব্যবস্থা বা সিস্টেম মেনে নিয়েছি।
আমরা ৯৫% মুসলমানের দেশ বলে গর্ব বোধ করলেও আমাদের জীবন পরিচালনায় আল্লাহর হুকুম মানছি না। হেযবুত তওহীদ মানবজাতিকে আল্লাহর হুকুমের দিকে আহ্বান করছেন।
তিনি সকল সদস্যদের প্রকৃত মোমেন হয়ে আল্লাহর রাস্তায় জীবন-সম্পদ উৎসর্গ করে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রবর্তী হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তব্য শেষে সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন মোহন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঈদ পূর্ণমিলনী ও বনভোজন অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সদস্য বৃন্দদের উপস্থিতিতে পরিষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে সমাপ্তি ঘোষণা করেন।
