লক্ষ্মীপুরে দুঃস্থ উপকার ভোগীদের মাঝে সমাজ কল্যাণ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে
লেখক:
Admin প্রকাশ: ২ years ago
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও পঙ্গু অসহায় দুঃস্থ উপকার ভোগীদের মাঝে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে আলোচন চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া জাহান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক গণ, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী সমাজ সেবা কমিটির সহ সভাপতি জনাব আজাদ ভূঁইয়া সহ জেলা সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সুবিধাভোগী দুঃস্থ রোগীদের স্বজনরা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক কর্মকর্তা নুরুল ইসলাম পাটোয়ারী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া জাহান বক্তব্য বলেন,আপনারা জানেন আমরা বিভিন্ন ভাবে সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়ে থাকি, আমাদের লক্ষীপুর জেলার যারা অসুস্থ রয়েছে, বিভিন্ন ভাবে সাহায্য প্রয়োজন, আমরা সম্পূর্ণ ভাবে সাহায্য হয়তো করতে পারি না।কিন্তু যতটুক সম্ভব হয়েছে, এবং যতটুক বরাদ্দ পেয়ে থাকি, সেটা যথাযথ সবাই পায় আমরা সেটা চেষ্টা করি। এখানে আসলে-বাছাই প্রক্রিয়া আপনারা যে কাগজপত্র গুলা দেন, সেটার উপরে কাজটা করে থাকি,অনেকে ছবি দিয়েছেন, অনেকে ডাক্তারি কাগজপত্র দিয়েছেন, অনেকে কিন্তু কিছুই দেননি,কিন্তু আবেদনে পুরো তার সার্বিক ব্যবস্থা তুলে ধরেছেন। আমি বিশেষ করে আমার কাছে যতগুলো আবেদন এসেছে, নিজেই আবেদন দেখে বাছাই করার চেষ্টা করেছি। তার মধ্যে অনেকে যথাযথ ভাবেই তুলে ধরতে পারেনি, যে কারণে তাকে আমরা টাকা বা চেক বরাদ্দ দিইনি, তার মানি যে সেই পাবেনা তা নয়,তিনি যদি তার সার্বিক ব্যবস্থা আমাদের মাঝে তুলে ধরতে পারে, তাহলে আমাদের কাছে দেওয়ার মত যদি থাকে সেই অবশ্যয় পাবে। তাকে আমরা সাহায্যে করবো,কারণ সরকার এই টাকা বরাদ্দ আপনাদের জন্য দিয়েছেন, আমরা চায়, প্রাপ্য বা যার হক সেই যেনো টাকা পাই,যার একাধিক সৌচক রয়েছে, তাকে বাদ দিয়ে যার কিছু নেই তার আসলেই বেশি দরকার, সেই যেনো পাই, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন আমাদের সমাজ কল্যাণ পরিষদের এই টাকা ছাড়া আমাদের জেলা প্রশাসকে কিছু টাকা বরাদ্দ থাকে আমরা সেখান থেকেও অসহায় দুঃস্থ উপকার ভোগী অসুস্থ রোগীদের দিয়ে থাকি,একই ব্যক্তি একাধিক যেন বারে বার না পাই, এবং যারাই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, বা যে সকল বয়স্ক বৃদ্ধ অভাবে না খেয়ে আছে তাকে যেনো আর্থিক সাহায্য দিয়ে খাবারের ব্যবস্থা করে সার্বিক সহায়তা করা হয় সেদিকে আমাদের লক্ষ্য আছে থাকবে।,তিনি আরও বলেন, কিছু দিন পূর্বে থ্রি ফল নাইনে কল দিয়ে জেলা প্রশাসকের কাছে খাবার চেয়েছেন এক অসহায় ব্যক্তি, আমরা তার খাবার পোঁছে দিয়ে তাকে আর্থিক সাহায্য সহায়তা করেছি। লক্ষ্মীপুর জেলার সমাজ সেবা উপ পরিচালক কর্মকর্তা নুরুল ইসলাম পাটোয়ারী জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও জেলা প্রশাসন এবং উপকার ভোগী ও সাংবাদিকদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য বলেন,বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরে কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও অসহায় অসুস্থ রোগী দুঃস্থ উপকার ভোগীদের মাঝে যে বরাদ্দ দেওয়া হয়েছে আমরা সেই বরাদ্দ ক্ষতিগ্রস্ত অসহায় ও অসুস্থ্য উপকার ভোগী দুঃস্থদের মাঝে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া জাহান স্যারের মাধ্যমে চেক বিতরণ হবে। তিনি আরও বলেন, প্রতি বছরের মতো ২০২৩-২০২৪ অর্থ বছরের অনুদান বরাদ্দ পেয়েছি সাড়ে পাঁচ লক্ষ্য টাকা,সেখান থেকে ১ লক্ষ্য ৭০ হাজার টাকা কমিটির মাধ্যমে ৩৪ জন অসুস্থ্য ও অসহায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ উপকার ভোগী পাঁচ হাজার টাকা করে মোট ১ লক্ষ্য ৭০ হাজার টাকা চেক পাচ্ছে।তবে এর আগে উপজেলায় দেওয়া হয়েছে, বলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২৯ শে-ই জুলাই সোমবার সকাল ১০ টার দিকে আলোচনা সভায় চেক বিতরণ কালে এইসব কথা বলেন। আলোচনা ও চেক বিতরণের আয়োজন করা হয়েছে লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কর্মকর্তার উদ্যোগে।আলোচনার শেষে জেলা প্রশাসক সুরাইয়া জাহান,ও জেলা সমাজ সেবা উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী মিলে ক্ষতিগ্রস্ত ও অসহায় অসুস্থ রোগী দুঃস্থ উপকার ভোগীদের হাতে চেক তুলে দেন এবং চেক দিয়ে জেলা প্রশাসক বলেন, যে কাজের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সেই কাজে ব্যবহার করিবেন যেন আপনার কিছুটা হলেও উপকার হয়।পরে চেক বিতরণ শেষে সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।