
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে রামগতি ২নং চরবাদাম ইউনিয়ন বাসীর প্রত্যাশায় নতুন মুখ নিয়ে কেন্দ্রবিন্দুতে দিদার উদ্দিন রাজু।
দিদার উদ্দিন রাজু চরবাদাম ২ নং ইউনিয়ন বাসিন্দা ও চরবাদাম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক রামগতি উপজেলা বিএনপি। চর বাদাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন দিদার উদ্দিন রাজু।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে ইতোমধ্যেই তার প্রার্থিতা নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘ সৌদি আরবের প্রবাসী থেকে দিদার উদ্দিন রাজু এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখে উন্নয়নমূলক দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, এবং দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।Education
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, একজন তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে রাজুকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, তিনি নির্বাচিত হলে ২নং চর বাদাম ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন গতি আসতে পারে।
অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এবং ভোটারদের সমর্থন অর্জনে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি, তবুও দিদার উদ্দিন রাজু সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার অবস্থান আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।২নংচর বাদাম ইউনিয়নের ভোটারদের প্রত্যাশা, যে-ই নির্বাচিত হোক না কেন, তিনি যেন এলাকার উন্নয়ন, সুশাসন এবং জনগণের কল্যাণে কাজ করেন।
উল্লেখ্য, দিদার উদ্দিন রাজু তার ছাত্রজীবন থেকেই একজন সদালাপী ও ক্লিন ইমেজের। বর্তমান প্রজন্মের কাছেও রয়েছে তার ব্যক্তি ইমেজের প্রতিচ্ছবি।
মহামারি করোনা কালীন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের অনুদান সহায়তা করে ইতিবাচক প্রশংসানিয়ো তিনি ইউনিয়নবাসী মুখে। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির পদের পাশাপাশি স্থানীয় উপজেলা ও জেলা বিএনপির সাথে রয়েছে তার ঘনিষ্ঠতা।
একইসাথে স্থানীয় এমপি ও বর্তমান সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের একজন আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। জনপ্রিয় রামগতিতে যুবক সমাজেও মুখর আলোচিত।
