
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায় মাদ্রাসার নাম ব্যবহার করে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা অভিযোগের তদন্তে গিয়ে ক্ষতিগ্রস্ত বাদীকেই গ্রেফতার করে কোর্টে চালান দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক আল মামুন শিপনের অভিযোগ, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তদন্তকারী কর্মকর্তা এএসআই বেলায়েত হোসেন তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি এখানে বালু ফেলেছেন কেন? আমি আপনাকে উঠিয়ে নিয়ে চালান করে দেবো।’
উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) ১২নং চরশাহী ইউনিয়ন-এর নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাম ভাঙিয়ে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। দোকানঘরটির মালিক আল মামুন শিপন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভুক্তভোগীকে হয়রানি বন্ধ করা হোক।
