
রায়পুর উপজেলা প্রতিনিধিঃ সিদ্দিকুর সরকার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক তিনি আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান, যাঁর অশেষ রহমত ও অনুগ্রহে আমি পুনরায় কৃষক দলের দায়িত্বে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি। কৃষক দলের যুগ্ম আহবায়ক পদ থেকে যে বহিষ্কার করা হয়েছে সেই আদেশ প্রত্যাহার করে পুনরায় কৃষক দলের যুগ আহবায়ক পদে ঘোষণা দিয়েছেন, আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার সকল নেতৃবৃন্দকে।একইসাথে রায়পুর উপজেলা কৃষক দল সহ ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ও সদস্য বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ সকল সংগঠনের নেতা কর্মীদের প্রতি। যাঁরা আমার দুখের সময় পাশে ছিলেন,সাহস ও প্রেরণা যুগিয়েছেন। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি অঙ্গীকার করছি ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষা করে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষ মার্কায় ভোটের মাঠে আদর্শ বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সর্বশেষে আমি দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের জন্য দোয়া কামনা করছি, আমি যেন বিশ্বাসের সাথে সঠিক দ্বায়িত্ব পালন করে শ্রদ্ধার সাথে মর্যাদা রক্ষা করতে পারি।
