মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালামের মৃত্যু

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব সংবাদ দাতাঃ ঢাকা রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু বরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুর পূর্বে তার বয়স ( ৩৫) ছিল।খোঁজ নিয়ে জানা যায় আবুল কালাম শরীয়তপুরে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। রোববার গভীর রাতে আবুল কালামের লাশ তার গ্রামের বাড়ি পৌঁছায়। আবুল কালামের মৃতদেহ ২৭ অক্টোবর সকাল ৯টায় ইউনিয়নের পোড়াগাছা মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার শেষে আবুল কালাম এর লাশ নড়িয়া পৌর পারিবারিক কবরস্থানে দাফন করেন।

নেতা আবুল কালাম হলেন, ইশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি চালাতেন এবং নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানরা এখনো বুঝতে পারছে না, তাদের বাবা আর আর নেই। ওরা বলেন,বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করোনা। আমি কীভাবে ওদের বোঝাই যে, ওদের বাবা আর কখনো জাগবে না।

পারিবারিক জীবনে আবুল কালামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে আব্দুল্লাহ (৫) এবং ছোট মেয়ে সুরাইয়া আক্তার (৩)।

চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেছে। এখন এর দায় কে নেবে?

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেট্রোরেলের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান জানান, মেট্রোরেলের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।শুধু তায় নয় দাফন কার্যক্রমেও অংশ গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে।

নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস এর নিকট সাংবাদিক’রা নিহত ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জানাজা ও দাফনে অংশ নেওয়া হয়েছে। পরিবারের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব বলে জানান।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন